Sunday, November 28, 2010

আমায় এতো ভয়?


আমি তোমায় ভালবেসেছি
এই কী আমার অপরাধ?
এই অপরাধীর বিচার করো
বলেছি হাজার বারো।

নিজের নাম নিজেই ডাকি


নিজেকে নিজের নাম ধরে ডাকতে হয়
কারণ..
এখন আমার নাম জানে না কেউই
আমি নিজের কাগজে কলমেই বন্দি থাকি।
সে দিন..
যে দিন চার পাশে আমার নাম ছড়াবে
ডাকে ডাকে চিৎকারে সবাই আমার কান ফাটাবে,
ঝাঁকে ঝাঁকে অটোগ্রাফের আবেদনে
(আমার পাশে পাশে) পাশ কাটাবে।

Monday, November 22, 2010

অকাল


মেঘের অকাল ধরেছে
বৃষ্টি হচ্ছেনা বহুকাল
তক তকে ঘা হয়ে গেছে জমির গা
মড়া মাটির গন্ধ
নদীর পানি লবনাক্ত
পুকুরের মাছেরা
ডাঙ্গায় ওঠে আত্মাহুতি দিচ্ছে অবিরত।

এক মুঠো খাবারের সন্ধানে


বিদগ্ধ পেটের যন্ত্রণায়
এক মুঠো খাবারের সন্ধানে
অনাহারী কিশোর, টোকাইরা।
মাটি আকঁড়ায় কিংবা ডাষ্টবিন
বাড়ী ছেড়ে, দূরে.. বহুদূরে..
এবং রাজপথে।